ভোলা প্রতিনিধি: ভোলায় ২০ দলের মিছিল থেকে ট্রাকে আগুন লাগানোর চেষ্টায় ১০জনকে আটক করেছে পুলিশ।

সকালে হরতালের সমর্থনে ২০ দলের নেতা-কর্মীরা শহরের ইলিশা সড়কে পুলিশ পাহাড়ায় মালবাহী একটি ট্রাকে পিকেটাররা আগুন লাগানোর চেষ্টা করে । এসময় পুলিশ পিকেটারদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় । এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ । পরে পুলিশি পাহাড়ায় ট্রাকগুলো নিরাপদ স্থানে পৌঁছায় ।
এদিকে হরতালের সমর্থনে শিবিরের ভোলা জেলা সেক্রেটারি সাকিল আহম্মদ এর নেতৃতে মিছিল, অবরোধ ও পিকেটিং হয়েছে । শহরের নিরাপত্বায় পুলিশ মোতায়েন রয়েছে ।
