শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের শ্রীবরদীতে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ বাড়াতে গ্রামভিত্তিক সংগঠনের (সিবিও দল) কৃষক-কৃষাণীদের মাঝে বুধবার গ্রীষ্মকালীণ সবজি বীজ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ডভিশন শ্রীবরদী এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ৩টি ইউনিয়নের বিভিন্ন সিবিও দলের ২০০ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করে।

প্রতিটি কৃষকের মাঝে ৬৫ গ্রাম করে সবজি বীজের মধ্যে ১০ গ্রাম করল¬া বীজ, ৪০ গ্রাম লালশাক ও ৫ গ্রাম ঝিংগার বীজ দেওয়া হয়েছে। এর আগে শ্রীবরদী এডিপি সাব-সেন্টারে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ বিষয়ক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাজেদুর রহমান। এসময় এডিপি ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প কর্মকর্তা হাফিজুল হক সোহাগ, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ। এতে গ্রামভিত্তিক সংগঠন ‘সিবিও উন্নয়ন দলে’র ২৫ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
