
রেজাউল করিম, শেরপুর: নালিতাবাড়ীর আমবাগান বাজার থেকে বাবুল মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মদ বিক্রির জন্য খদ্দেরের অপেক্ষায় ঘোরাফেরা করার সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে র্যাবের একদল সদস্য তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বাবুল মিয়ার বাড়ি রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
