২০২৫ সালের ট্রেন্ডি শেড রোজউড রেড ও রোজ পেটাল ডিজাইনে শিগগিরই বাংলাদেশে আসছে অপো এ৬ প্রো।
নতুন এ ডিভাইসটিতে রঙ, আভা ও ব্যবহারযোগ্যতায় আনা হয়েছে পরিবর্তন। গোলাপের পাপড়ি থেকে অনুপ্রাণিত ডিজাইনটিতে যুক্ত করা হয়েছে ত্বক-বান্ধব কোটিং, যা দীর্ঘ সময় হাতে ব্যবহারেও স্বাচ্ছন্দ্য দেবে। পাশাপাশি রয়েছে থ্রিডি পেটাল প্যাটার্ন, যা আলোর অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন নকশা ফুটিয়ে তুলবে।
রোজউড রেডকে ২০২৫ সালের অন্যতম প্রভাবশালী রঙ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উষ্ণতা, স্থিতিশীলতা ও আশাবাদের প্রতীক এ রঙ প্রযুক্তি ডিভাইসের নান্দনিকতায় নতুন মাত্রা যোগ করছে।
অপো জানিয়েছে, রোজ পেটাল ডিজাইন শুধু নান্দনিক নয়, বরং প্রাকৃতিক বেড়ে ওঠা ও স্থিতিস্থাপকতার প্রতীক। গোলাপের মতোই মানুষের জীবন নানা চাপে গড়ে ওঠে—এই ভাবনা থেকেই তৈরি করা হয়েছে ডিজাইন ধারণাটি।
অপো বলছে, এ৬ প্রো হবে শুধু একটি স্মার্টফোন নয়; এটি এক ধরনের অভিজ্ঞতা, যা হাতে ধরা, আলো-ছায়ার খেলা ও টেক্সচারের মাধ্যমে ব্যবহারকারীর কাছে আলাদা অনুভূতি তৈরি করবে।
শিগগিরই বাংলাদেশের বাজারে ফোনটি পাওয়া যাবে।
প্রেস বিজ্ঞপ্তি
