সাম্প্রতিক সময়ে সারাদেশে আশঙ্কাজনকভাবে ধর্ষন ও নারী/শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে উদ্বেগ, সুষ্ঠ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের দাবী জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সকল ধরণের নারীর প্রতি সহিংসতা ও ধর্ষন আশঙ্কাজনকহারে বেড়ে গিয়েছে। দুভার্গ্যজনকভাবে নরসিংদীর ধর্ষন ও হত্যার ঘটনা বিচ্ছিন্ন নয়। সম্প্রতি জাহাঙ্গীর নগর বিশ্বিবদ্যালয়ের একছাত্রীকে ধর্ষনের অভিযোগ, ভোলার বাকপ্রতিবন্ধি একগৃহ বধূকে দলবদ্ধ ধর্ষন। হাতিয়ার একগৃহ বধূকে ধর্ষনের অভিযোগ সহ সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বুঝা যায় এই দেশে নারী ও কিশোরীরা ঘরে ও বাহিরে কোথাও নিরাপদ নয়। বিচার চাইতে গিয়ে মৃত্যু এটাই প্রমান করে দেশে আইনের শাসন কার্যকর নয় আমরা যেন বর্বর যুগে বসবাস করছি। আইনের মাধ্যমে যথাযথ প্রতিরোধ ও দ্রুত বিচার নিশ্চিত না হলে আইনের শাসনের কার্যকারিতা নিস্ক্রিয় হবে। এই মামলাগুলো পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্ত ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে আইনের প্রতি সবার আস্থা ফিরে আসবে। কারণ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এই বিষয়ে উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারের ও সাক্ষীর সুরক্ষাসহ ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবী জানাচ্ছে।
