সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্ট বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়ার মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, কোনো কনসার্ট বাতিল হলে এর পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে নিয়মিত বড় বড় কনসার্ট হচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার কোনো চিন্তা সরকারের নেই।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে এ ধরনের ঘটনা অনেক কমেছে। তবে বিচ্ছিন্নভাবে দু-একটি ঘটনা এখনো ঘটছে বলেও স্বীকার করেন তিনি।
