আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সেরা স্কুল এবং সেরা শিক্ষকদের সম্মাননা প্রদান করেছে শাইয়ান ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাইয়ান ফাউন্ডেশনের চেযারম্যান আছাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল আমীন বিপ্লব, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শিরিন রহমান, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসনিন জাহান, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামানসহ অন্যরা।
