নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন: নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন।
বাসস পরিবেশিত এক সংবাদে বলা হয় মঙ্গলবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বিসিএস প্রশাসন ক্যাডারের এই তিন কর্মকর্তাকে ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
