রাজধানীর মিরপুরে পানির লাইনে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার কর্মী মো. শামীম (৪৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সড়কের ম্যানহোলে নেমে কাজ করার সময় মাথা ওপরে তুললে একটি গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ির ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
