জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন তারেক রহমান। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে এগুলো অবমুক্ত করেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের স্মরণে প্রতি বছর ৭ নভেম্বর বাংলাদেশে পালিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তন ও পরবর্তীতে ৩ নভেম্বর জেলহত্যা এবং সেনা অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের অস্থিরতার পর, ৭ নভেম্বর সিপাহী এবং সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে অভ্যুত্থান ঘটায়