আজ (২১ নভেম্বর) সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হচ্ছে ‘ব্র্যাক নেক্সটজেন ২০২৬’-এর চূড়ান্ত আয়োজন। ব্র্যাক সেকেন্ডারি স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ উদ্যোগে নৃত্য, সংগীত, চিত্রশিল্প ও সামাজিক উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরবে।
বিদ্যালয় পর্যায়ের বাছাই শেষে ৫৮ জন শিক্ষার্থী তিন দিনব্যাপী মেন্টরিং বুটক্যাম্পে অংশ নিয়ে চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুতি নিয়েছে। আজকের আয়োজনে তাদের পরিবেশনা, চিত্রকর্ম প্রদর্শনী ও উদ্ভাবনী ধারণা উপস্থাপিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘ব্র্যাক নেক্সটজেন’ শিক্ষার্থীদের প্রতিভা আবিষ্কার, বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তার চর্চায় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
