রংপুর থেকে জয়নাল আবেদীন: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তর করার প্রক্রিয়া বন্ধের দাবিতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে।
বেলা ১১টায় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের ব্যানারে শতশত কর্মচারী প্রধান প্রকৌশলীর কার্যালয় চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। এরপর মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ করে ।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যেসব বড় বড় আমলারা চাকরি করে অবসর নিয়েছেন তারা কৌশলে এখন কোম্পানিতে রূপ দিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চান । বক্তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধের দাবি জানান। বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি ফজর আলী, সাধারণ সম্পাদক ইনছান আলী, আব্দুর রাজ্জাক, অসিন রঞ্জন বাগচিসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
