জয়নাল আবেদীন, রংপুর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরে তিস্তা প্রসঙ্গকে আলোচনার অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে শুক্রবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং সমাবেশ করেছে বাসদ। বাঁচাও তিস্তা স্লোগান নিয়ে তারা ন্যায্যতার ভিত্তিতে তিস্তার পানি বণ্টন চুক্তির দাবি করেছেন ।
এক ঘণ্টার এ কর্মসূচিতে বক্তারা বলেন, তিস্তা হচ্ছে উত্তরের জীবনরেখা। অনৈতিকভাবে ভারত এক তরফা পানি প্রত্যাহার কারার কারণে সে জীবনরেখার আজ মরতে বসেছে। তিস্তাকে বাঁচানো না গেলে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে। সরকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিস্তার পানি প্রাপ্তির জন্য ভারতের সঙ্গে আলোচনার জন্য আহ্বান জানান তারা। বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসন বাবলু, পলাশ কান্তি নাগ, মিজানুর রহমান নাসিম, আহসানুল আরেফিন তিতু।
