নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় অভ্যন্তরীণ সড়কে সিএনজি চালিত অটোরিকসা চলাচলের দাবিতে মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন অটোরিকসা চালকরা। শহরের জয়েরবাজার এলাকা থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে জানানো হয়েছে, বাস শ্রমিকদের বাধার কারণে নেত্রকোনা জেলা সদর থেকে অভ্যন্তরীণ সড়কে উপজেলাগুলোতে সিএনজি চালিত অটোরিকসা চলাচল বন্ধ রয়েছে। এতে জেলার প্রায় ৫ হাজার অটোরিকসা চালক তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় জেলা অটোরিকসা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল শেখের নেতৃত্বে শ্রমিকরা এইসব সড়কে অটোরিকসা চলাচলের অনুমতিসহ ৫ দফা দাবি জানিয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন।
