এম. সুরুজ্জামান, শেরপুর: ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ নালিতাবাড়ী এডিপির আয়োজনে আজ শনিবার নালিতাবাড়ীতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মুক্তিযোদ্ধা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই আলোচনা সভা হয়।
মুক্তিযোদ্ধা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. খোরশেদ আলম খোকার সভাপতিত্বে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপির প্রজেক্ট ম্যানেজার বিনয় রংদী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন।
বক্তারা মানসম্পন্ন শিক্ষার জন্য ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির করণীয় সম্পর্কে আলোচনা করেন।
