প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরের চেক জালিয়াতির মামলায় আয়নাল হক (৫০) নামের এক সাজাপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ওমরগাড়ি কামিল মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আয়নুলের বাড়ি দুর্গাপুর উপজেলার গোলাবাড়ি গ্রামে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আয়নুল হককে গ্রেফতার করা হয়। তিনি ওই মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত থাকলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাড়ে ১১ লাখ টাকার চেক জালিয়াতির মামলা ছিল। ওই মামলায় তার এক বছরের সাজা হয়। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেফতারের পর দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
