আজিজুল ইসলাম, মৌলভীবাজার: বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ছোট ভাই।
সোমবার ভোরে মর্মান্তিক এ ঘটনা ঘটে মৌলভীবাজার পলি ক্লিনিকে।
জানা গেছে, সদর উপজেলার মমরুজপুর গ্রামের আব্দুল হান্নান (৬০) ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হলে ছোট ভাই আব্দুস সোবহান (৫৫) এ্যাম্বুলেন্স ডেকে বড় ভাইকে নিয়ে মৌলভীবাজার পলি ক্লিনিকে নিয়ে আসেন।
ক্লিনিকে ভর্তি করার ১০ মিনিট পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল হান্নান মারা যান।
বড় ভাইয়ের মৃত্যু দেখে ছোট ভাই আব্দুস সোবহানও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
সোমবার বেলা ২টায় শোকাতুর পরিবেশে নিজ গ্রামে জানাজা শেষে দুই সহোদরকে পাশাপাশি সমাহিত করা হয়েছে।
