রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ভীমরুলের কামড়ে তিন বোন মারা গেছে। শনিবার বিকেলে আরাজি লস্করপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ফারজাহান (৬) ও নুরজাহান (৪) বাড়ির পাশে বাঁশবাগানে খেলা করছিল। এ সময় জোরে বাতাস বইতে শুরু করলে একটি বাঁশ সজোরে বাঁশঝাড়ের একটি ভীমরুলের চাকে আঘাত করে। ক্ষিপ্ত ভীমরুলেরা চাক থেকে ছুটে এসে শিশু দুটিকে আক্রমণ করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফারজাহান ও নুরজাহানের চিৎকার শুনে তাদের মা তানজিনা আক্তার (৩২) তার এগারো মাসের শিশুকন্যা মীমকে নিয়ে বাইরে আসেন। ভীমরুল তাদেরও আক্রমণ করে।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান ও ফারজানার মারা যায়। শনিবার রাতে তানজিনা আক্তার ও মীমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সেখানে মীমের মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, এ ব্যাপারে বীরগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Hornets kill 3 children in Dinajpur.
