ফুলবাড়ীতে হামলায় এক নারী আহত

প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহছিনা বেগম (৬২) নামের এক নারী আহত হয়েছেন।

মহছিনার পরিবারের সদস্যরা জানিয়েছেন,  বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে একই এলাকার কাদের, তার ছেলে ইস্কেন্দার, সেকেন্দার ও তোফাজ্জল লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মহছিনা বেগম বাধা দিতে গেলে তারা তাকে মারধর করে।

হামলাকারীদের সঙ্গে মহছিনার স্বামী আজগর আলীর জমিসংক্রান্ত বিরোধ রয়েছে।

আহত মহছিনাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ৪ জুলাই আজগর আলী ফুলবাড়ী থানায় চারজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”