বিশেষ প্রতিনিধি: আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে বিগত সময়ের অকার্যকর কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির আহ্ববায়ক মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন এবং সদস্য সচিব হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। এছাড়া অধ্যাপক ডা. আন্দালিব মোস্তফা ইকবাল ইরা, অধ্যাপক ডা. সাবিহা ইয়াসমিন মনি ও অধ্যাপক ডা. খোশরোজ সামাদ যুগ্ম আহবায়ক এবং অধ্যাপক ডা. আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক ডা. মাহবুবুল আলম ও অধ্যাপক ডা. মনিরা আফরিন যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
সভা পরিচালনা করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত ও প্রয়াত ফার্মাকোলজিস্টদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
নবগঠিত আহবায়ক কমিটি দ্রুততম সময়ে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।
