মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

কুমিল্লা: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

বাদ জোহর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত জানাজায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউকচেয়ারম্যান উদবাতুল বারীকুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমজেলা প্রশাসক রোজী আকতারপুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দবিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে পরানপুরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

জানাজা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

আমেনা বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীবিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেছেন।

উল্লেখ্যগতকাল বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন আমেনা বেগম মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।