বেআইনি পিস্তল রাখার দায়ে খুলনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধি, খুলনা: অস্ত্র মামলায় আব্দুর রহিম নামক এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সায়েদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায়…..বিস্তারিত

ন্যাশনাল সার্ভিসের চাকরি পেলেন কাউখালীর ৪৫০ যুবক

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ৪৫০ জন শিক্ষিত বেকার যুবকের হাতে আজ মঙ্গলবার নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে পিরোজপুরের জেলা…..বিস্তারিত

আ’লীগ নেতার পিটুনিতে কলাপাড়ায় ২ যুবলীগ নেতা আহত

প্রতিনিধি, কলাপাড়া: কয়েক শ’ মানুষের সামনে দুই যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তার লোকজন। চাপলী বাজারে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।…..বিস্তারিত

বিজিবির সঙ্গে সংঘর্ষে বিরামপুরে গুলিবিদ্ধ হয়ে ২ চোরাকারবারি নিহত

রতন সিং, দিনাজপুর: বিরামপুর রেলস্টেশনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষে দুই চোরাকারবারি গুলিতে মারা গেছে। এ ঘটনায় ১৫ জন আহত হয়। নিহতরা হচ্ছে বিরামপুরের পুর্ব জগন্নাথপুর গ্রামের…..বিস্তারিত

শেরপুরে টিআইবি ও গণমাধ্যমকর্মীদের সভা অনুষ্ঠিত

রেজাউল করিম, শেরপুর: দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করার জন্য সোমবার শেরপুরের নালিতাবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সাথে সচেতন নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টিআইবির সচেতন…..বিস্তারিত

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

কাজী শাহেদ, রাজশাহী: গোদাগাড়ী উপজেলায় বসন্তপুর ইটভাটা এলাকায় মঙ্গলবার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই নারীসহ ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ…..বিস্তারিত

মংলা পোর্ট পৌরসভার ১৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

জাহিবা হোসাইন, মংলা: মংলা পোর্ট পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের ১৫৪ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন  মেয়র মো. জুলফিকার আলী। পৌর কর্তৃপক্ষ…..বিস্তারিত

ভাসুরের ছেলের পিটুনিতে নারী নিহত

হাকিম বাবুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচাঁ গ্রামে সোমবার চাচাতো ভাসুরের ছেলের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক নারী। নিজের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বাক-বিতন্ডার একপর্যায়ে এ…..বিস্তারিত

দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

রতন সিং, দিনাজপুর: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫তম রিজেন্ট বোর্ডের সভায় ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৩৯ কোটি ৩২ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের…..বিস্তারিত

অগ্রণী ব্যাংকের ঋণ জালিয়াতির প্রতিবাদে নালিতাবাড়ীতে কৃষকদের মানববন্ধন

এম. সুরুজ্জামান, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ৭৯ জন কৃষকের নামে অগ্রণী ব্যাংক থেকে ভুয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিবাদে রবিবার মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। কৃষকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি…..বিস্তারিত

বড়শিতে গেঁথে মারা পড়ল ৩ মণ ওজনের ডলফিন

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ার আন্ধারমানিক নদীর সোনাতলা মোহনায় জেলেদের বড়শিতে আটকে মারা পড়েছে তিন মণ ওজনের একটি ডলফিন। শনিবার সন্ধ্যায় এক জেলের বড়শিতে অনাকাঙ্ক্ষিতভাবে ডলফিনটি গেঁথে যায়। আটকা…..বিস্তারিত

গোপালগঞ্জে সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

হায়দার  হোসেন, গোপালগঞ্জ: মুকসুদপুরে সরোয়ারজান মোল্যা (৫৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা…..বিস্তারিত