শৈলকুপায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান” এই শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা ২০১৬ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের…..বিস্তারিত

বাগেরহাটে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মামলায় আটক সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক এস এম হাসানুর রহমান জুয়েলের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট…..বিস্তারিত

নাচোলে ব্র্যাক পল্লী সমাজের ভ্যাকসিন ক্যাম্পেইন

অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নচোলে ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাচোল উপজেলার সদর ইউনিয়নের নাশিরাবাদ গুচ্ছগ্রামে পল্লী সমাজের উদ্যেগে ২শ…..বিস্তারিত

ধনবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বেসরকারি সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাভোগী সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল…..বিস্তারিত

ঈশ্বরদীর কদিমপাড়ায় মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন

স্বপন কুমার কুন্ডু,  ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর সবজি চাষের জন্য প্রসিদ্ধ কদিমপাড়ায় মঙ্গলবার মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন হয়েছে। সেন্টারের উদ্যোক্তা তরিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি…..বিস্তারিত

হুইলচেয়ার পেল ঝিনাইদহের শত প্রতিবন্ধী

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে শতাধিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বিনামূল্যে হুইলচেয়ার পেয়েছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের উদ্যোগে সোমবার…..বিস্তারিত

ঝড়ে গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত কাউখালীর শহিদ স্মৃতি স্কুল

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঝড় আর ভারী বর্ষণে কাউখালী ইউনিয়নের কেউন্দিয়া শহিদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দুপুরের ঝড়ে স্কুলসংলগ্ন বিশালাকৃতির চারটি গাছ উপড়ে…..বিস্তারিত

খুলনার প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ মারা গেছেন

খুলনা প্রতিনিধি: খুলনা প্রেস ক্লাব ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য, ডেইলি নিউ এজের স্টাফ রিপোর্টার কাজী আমানুল্লাহ রোববার দিবাগত রাত আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…..বিস্তারিত

ঈশ্বরদীতে কলেজছাত্রকে হত্যার চেষ্টা, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর পাকশীতে সাজ্জাদ হোসেন নামে এক ছাত্রকে বেড়ানোর কথা বলে নির্জনে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় সাজ্জাদের ওই দুই…..বিস্তারিত

নওগাঁর দুই উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে ১ নারীর মৃত্যু, শিশুসহ আহত ২

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ: রবিবার বিকেলে ঘূর্ণিঝড়ের আঘাতে নওগাঁ জেলার আত্রাই উপজেলার দুটি এবং মহাদেবপুর উপজেলার কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে পড়েছে। গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এক…..বিস্তারিত

কাউখালীতে দিনভর বৃষ্টিতে পানিবন্দি হাজারো মানুষ, লঞ্চ চলাচল বন্ধ

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীতে সৃষ্ট লঘুচাপের কারণে রবিবার উপকূলীয় উপজেলা পিরোজপুরের কাউখালীতে দিনভর ঝোড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টি হয়েছে। কঁচা, সন্ধ্যা ও গাবখান নদী উত্তাল রয়েছে। নদীর পানি…..বিস্তারিত

মধুপুরে যৌতুকের জন্য নববধূকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): তিন লাখ টাকা যৌতুকের জন্য টাঙ্গাইলের মধুপুরে নববধূকে গাছে বেঁধে নির্যাতন করেছে শ্বশুরবাড়ির লোকজন। বিয়ের ২৩ দিনের মাথায় শনিবার সন্ধ্যায় মধুপুর পৌর শহরের টেকি বেপারি পাড়া…..বিস্তারিত