নোয়াখালী ও ফেনীতে পিকেটারদের পেট্রোলবোমায় দুজন দ্বগ্ধ

নোয়াখালী থেকে জামাল হোসেন বিষাদ: নোয়াখালী ও ফেনীতে রবিবার পিকেটারদের ছোড়া পেট্রোলবোমায় ট্রাকের হেলপার লোকমান হোসেন (২৫) ও ব্যবসায়ী রণজিৎ কর (৬০) অগ্নিদ্বগ্ধ হয়েছেন। দ্বগ্ধ দুজনকে নোয়াখালী আবদুল মালেক উকিল…..বিস্তারিত

জাতীয় পতাকা হাতে দেশব্যাপী ব্যবসায়ীরা রাস্তায়

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : দেশব্যাপী নাশকতার প্রতিবাদে কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা চেম্বারের সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে রোববার দুপুরে শহরের স্টেশন রোডে…..বিস্তারিত

হরতালের কারণে পরীক্ষা আবারও পেছালো

হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা আবারও পেছানো হয়েছে। আগামীকাল রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে। চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার শিক্ষামন্ত্রী নুরুল…..বিস্তারিত

হাকালুকি হাওর রামসার সাইট ও হাওর উন্নয়ন মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিকে রামসার সাইট ও হাওর উন্নয়ন মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) কুলাউড়া জনমিলন কেন্দ্রে পরিবেশ অধিদফতরের সিবিএ-ইসিএ প্রকল্পের আয়োজনে জীববৈচিত্র্য সম্পদ…..বিস্তারিত

পেট্রোলবোমায় গাইবান্ধায় ৬ জনের মৃত্যু, দগ্ধ ৩০

রংপুর থেকে জয়নাল আবেদীন: গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় নারী-শিশুসহ ছয়জন জীবন্ত পুড়ে মারা গেছেন। এ হামলায় আরো ৩০ জন যাত্রী আহত হয়েছেন। মারাত্মক দগ্ধ ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ…..বিস্তারিত

বরিশালে ট্রাকে পেট্রোলবোমায় চালক-হেলপারসহ নিহত ৩

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে শনিবার ভোরে দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় ট্রাকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাকচালক ফরিদপুর সদর থানার বদরপুর…..বিস্তারিত

সাধারণ মানুষ হরতাল-অবরোধে প্রাণ হারাচ্ছে: মৌলভীবাজারে প্রধান বিচারপতি

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রিকশাচালক, বাসের চালক ও হেলপারসহ সাধারণ মানুষ হরতাল-অবরোধের আগুনে পুড়ে প্রাণ হারাচ্ছে। এদের পরিবার…..বিস্তারিত

‘নিখোঁজ’ রাহাত আর মুজাহিদ ‘বন্দুকযুদ্ধে’ নিহত, লক্ষ্মীপুর-রায়পুরে স্বজনদের আহাজারি

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু:  ঢাকার যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত অজ্ঞাত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। তাদের নাম সাখাওয়াত হোসেন রাহাত (২০)…..বিস্তারিত

মানুষ মেরে কেউ কখনো বিজয়ী হতে পারেনি: স্বাস্থ্যমন্ত্রী নাসিম

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম বলেছেন, খালেদা জিয়া এখন অবরোধের নামে ঘরে বসে মানুষ মারছেন। তার ডাকে মানুষ কোন সাড়া দিচ্ছেন না। জনজীবন স্বাভাবিক…..বিস্তারিত

প্রতিবছর ৪ কোটি ২০ লাখ অধূমপায়ী পরোক্ষ ধূমপানের শিকার

রংপুর থেকে জয়নাল আবেদীন: পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপানের ফলে দেশে প্রতিবছর চার কোটি ২০ লাখ অধূমপায়ী পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে রংপুরে এসিডি ও তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন আয়োজিত…..বিস্তারিত

হরতাল বাড়লো, বুধবারের পরীক্ষা পেছালো

হরতালের সময়সীমা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।…..বিস্তারিত

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে। বাংলাদেশ সময় সোমাবার রাত সাড়ে সাতটার দিকে ওমানের আল বিরামি শহরে এ…..বিস্তারিত