রাজশাহীতে শিবিরের ককটেল বিস্ফোরণ, আটক ১৩

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজের সামনে রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে শিবিরকর্মীরা। এসময় তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার (২৭ জানুয়ারি)সকাল সাড়ে ১০টার দিকে…..বিস্তারিত

গোমস্তাপুরে পণ্যবাহী ট্রাকে হামলা, হেলপার গুরুতর আহত

গোমস্তাপুর থেকে হাবিবুর রহমান: ২০ দলীয় জোটের চলমান অবরোধে সোমবার (২৬ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি পণ্যবাহী ট্রাকে হামলায় ট্রাকের হেলপার সুমন (২৫) গুরুতর আহত হয়েছে। সুমনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর…..বিস্তারিত

রাজশাহীতে কোকোর গায়েবানা জানাজায় পুলিশের বাধা

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর মোহনপুর বিএনপি আয়োজিত আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় মোহনপুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা…..বিস্তারিত

বরিশালে বিএনপির সাবেক এমপির বিরুদ্ধে নাশকতার মামলা

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালের বাকেরগঞ্জের সাকেব সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খানসহ ১৫ জনকে এজাহারভুক্ত এবং আরো ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। সোমবার দুপুরে…..বিস্তারিত

বরিশালের বাবুগঞ্জে চরমপন্থীরা আবার সক্রিয়

বরিশাল থেকে এম. মিরাজ হোসাইন: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরসহ বিভিন্ন স্থানে আবার সক্রিয় হয়ে ওঠছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী (সর্বহারা) পার্টির সদস্যরা। দলীয় রাজনৈতিক আশ্রয়ে এবার তারা লুটপাট আর চাঁদাবাজি করছে।…..বিস্তারিত

রংপুরে গণতান্ত্রিক বাম মোর্চার বিক্ষোভ মিছিল-সমাবেশ

রংপুর থেকে জয়নাল অবেদীন: গণতান্ত্রিক আন্দোলনে সরকারের দমন-পীড়ন বন্ধ, আন্দোলনের নামে সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদ এবং অবিলম্বে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে  গণতান্ত্রিক বাম মোর্চা রংপুর নগরীতে বিক্ষোভ…..বিস্তারিত

রংপুরে অবরোধের কোন প্রভাব নেই

রংপুর থেকে জয়নাল আবেদীন: অনির্দিষ্টকালের অবরোধের ২২তম দিনে মঙ্গলবার (২৭ জানুয়ারি)  রংপুরে ২০ দলীয় জোটের  মহানগর ও জেলা নেতা-কর্মীদের সকাল থেকে কোথাও কোনো কার্যক্রমে দেখা যায়নি । অবরোধে  ট্রেন চলাচল…..বিস্তারিত

লক্ষ্মীপুরে ২৭ মোটরসাইকেল চালকের জরিমানা

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: সরকারি নির্দেশ অমান্য করে সঙ্গী নিয়ে মোটরসাইকেল চালানোর অপরাধে লক্ষ্মীপুরে ২৭ জনের জরিমানা করেছন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলার রায়পুর ও রামগতিতে তাদের…..বিস্তারিত

রাজশাহীর চারঘাটে জামায়াতের আমিরসহ তিনজন গ্রেফতার

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর চারঘাটে রোববার রাতে ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়ে চালক ও হেলপারকে দগ্ধ করার ঘটনায় মামলা হয়েছে। চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।…..বিস্তারিত

কিশোরগঞ্জের নিকলীতে মোটরসাইকেল চাপায় এক মহিলার মৃত্যু

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : কিশোরগঞ্জের নিকলীতে মোটরসাইকেল চাপায় বানেছা আক্তার (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার নিকলী-করগাঁও ডুবো সড়কের গোবিন্দপুর গ্রাম…..বিস্তারিত

রাজশাহীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীতে পুকুরের পানিতে ডুবে রনি রায় (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার  (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। রনি নগরীর সিপাহীপাড়া এলাকার…..বিস্তারিত

কিশোরগঞ্জে সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম আলম। এসময় জাতীয় ও বিদ্যালয়ের পতাকা…..বিস্তারিত