আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার গফরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে এক অুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। ফায়ার সার্ভিস ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু, নবনির্বাচিত পৌর মেয়র ইকবাল হোসেন সুমনসহ অন্যরা।
