স্যামসাং টিভি টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি পেয়েছে। গতকাল ঢাকায় এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়।
স্যামসাংয়ের কর্মকর্তারা জানান, এআই প্রযুক্তি ও স্মার্ট টিভির অভিজ্ঞতায় নতুনত্ব আনার পাশাপাশি সিনেমা, খেলা ও গেমিং কনটেন্টে বাস্তবসম্মত প্রদর্শনের কারণে ব্র্যান্ডটি এ স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৩ সালেও একই বিভাগে সুপারব্র্যান্ডস পুরস্কার লাভ করে।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “পরপর দুইবার সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি আমাদের জন্য বিশেষ গর্বের। এটি বাজারে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।”
স্যামসাং টানা ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ১৯৯৪ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন খাতের ব্র্যান্ড নির্বাচন করে আসছে। সম্প্রতি প্রকাশিত সুপারব্র্যান্ডস বইয়ে নির্বাচিত ব্র্যান্ডগুলোর সাফল্যের গল্প প্রকাশিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি
