আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ হলরুমে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সেবা পদ্ধতি সহজীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনিরা সুলতানা।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, টাঙ্গাইলের সহকারী কমিশনার (তথ্যপ্রযুক্তি) মাহিম মো. সায়েফ, সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেন, প্রেসক্লাব সভাপতি স. ম জাহাঙ্গীর আলম ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ফটিক।
কর্মশালায় ভূমি নামজারি ও জমা, ভূমিহীনদের মধ্যে কৃষি খাসজমি বন্দোবস্ত, বৈবাহিক অবস্থা সম্পর্কিত সনদ প্রদান, আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের সনদ প্রদান, মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহের অর্থ প্রদান, আদিবাসীদের ভূমি হস্তান্তর/বিক্রির অনুমতি প্রদানসহ ১০টি সরকারি সেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
