রেজাউল করিম, শেরপুর: শ্রীবরদী উপজেলা সদর ইউনিয়নের বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে। সোমবার বিকালে সদর ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগ দেন। এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি খন্দকার মোহামম্মদ খুররম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন রহমান।
ইউনিয়ন বিএনপি নেতা ও কৃষক দলের আহবায়ক হেদায়েতুল ইসলাম মিঠু, আব্দুল বারিক, নজরুল ইসলাম চান, কামাল উদ্দিন, আব্দুস সাত্তার মাস্টারসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
