আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাদের তথ্য অধিকার আইন-২০০৯ এর প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মধুপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদির আজিজ।
সনাক সহ-সভাপতি এস এম শহীদের পরিচালনায় কর্মশালার উদ্বোধনীপর্বে বক্তব্য রাখেন সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাজমা সরকারসহ উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তারা। উদ্বোধনী পর্বে অতিথিবৃন্দ উপজেলা প্রশাসন আঙ্গিনায় স্থাপিত তথ্যবোর্ড উন্মোচন করেন।
পরে তথ্যকর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার করুণা কিশোর চক্রবর্তী।
