প্রতিনিধি, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস নাচোল উপজেলা পরিষদ হলরুমে বুধবার ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করেছে। জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদ ওয়াসিফ ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহাঙ্গীর অালম।
উন্মুক্ত অালোচনায় অংশ নেন নাচোল ইউনিয়নের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ্, নেজামপুরের চেয়ারম্যান অাব্দুল অাওয়াল, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি অাব্দুস সাত্তার , নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, এসেডোর ম্যানেজার অাজহার অালী, গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন, বড় জামে মসজিদের ইমাম এনামুল হকসহ অন্যরা।কর্মশালায় শিশুর স্বাস্থ্য পরিচর্যা, মাতৃস্বাস্থ্য পরিচর্যা, বাল্যবিয়ে, যৌতুক প্রভৃতি বিষয় নিয়ে অালোচনা করা হয়।
