প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ের এক হাজার ৩৫০ জন দরিদ্র মানুষের মধ্যে মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির (বিএইচআরআরডিএস) সহযোগিতায় শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার দরিদ্র, দুস্থ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের মধ্যে দুই কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়।

দরিদ্রদের মাংস বিতরণের জন্য ইসলামিক রিলিফ উপজেলায় ৩০টি গরু কোরবানি দেয়। শনিবার সকালে পৌর শহরের ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে বিএইচআরআরডিএস এর নির্বাহী পরিচালক কে এন শাহানা মাংস বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি খবিরুল হক কামাল, বিএইচআরআরডিএস এর কর্মসূচি পরিচালক মো. তফাজাজল হোসেন, প্রকল্প ব্যবস্থাপক ফারুক আহম্মেদসহ অন্যরা।
