মংলায় নিলামে অংশ নিতে আসা মাছ ব্যবসায়ীর লাশ নদী থেকে উদ্ধার

জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): নিখোঁজের এক দিন পর মংলার পশুর নদীর বিদ্যারবাহন এলাকা থেকে নিখোঁজ বাগেরহাটের মাছ ব্যবসায়ী চিত্ত রঞ্জন দামের (৬৫) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে মংলার দিগরাজ কোস্টগার্ডের জেটি সংলগ্ন পশু নদীর তীর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। বুধবার রাত ১০টার দিকে মংলার দিগরাজ নৌঘাটিতে আটক ভারতীয় ট্রলারের মাছ নিলামে অংশগ্রহণ করতে এসে জেটির পন্টুন থেকে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।

এর আগে মংলার দিগরাজ নৌ-ঘাঁটিতে আটক ভারতীয় ট্রলারের মাছ নিলামে অংশগ্রহণ করতে আসা বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার ও মাছ ব্যবসায়ী চিত্র রঞ্জন দাম (৬৫) পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। বুধবার রাত ১০টার দিকে নিলামে অংশগ্রহণ শেষে ফেরার পথে জেটির পন্টুন থেকে পড়ে নিখোঁজের সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করে নৌ বাহিনীর ডুবরি দল। রাত তিনটা পর্যন্ত টানা অভিযান চালিয়েও সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ এই মাছ ব্যবসায়ীর। বৃহস্পতিবার ভোর থেকে আবারো ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করে নৌ বাহিনী।

মংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার রাতে নৌ বাহিনীর হাতে আটক ৮টি ভারতীয় ট্রলার ও ১০৪ জেলেকে বুধবার বিকেলে মংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। পরে সন্ধ্যায় ওই সকল ট্রলারে থাকা সামুদ্রিক মাছের নিলাম ডাকা হয়। ওই নিলামে অন্যান্য আরো ব্যবসায়ীদের সাথে অংশগ্রহণ করেন বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার ও প্রবীণ মাছ ব্যবসায়ী চিত্র রঞ্জন দাম।

নিলামের একটি অংশের সর্বোচ্চ দাতা হিসেবে ৪ লাখ টাকা দিয়ে মাছ ত্রুয় করেন তিনি। নিলাম শেষে নৌ বাহিনীর পন্টুন দিয়ে যাওয়ার সময় অসতর্কতাবশত পা পিছলে নদীতে পড়ে যান চিত্র রঞ্জন দাম। তিনি নদীতে পড়ে যাওয়ার সাথে সাথে তাকে উদ্ধারের জন্য তার ছেলে তুষারও নদীতে লাফিয়ে পড়ে। তুষারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নৌ বাহিনী।

তবে রাতে অভিযান চালিয়েও তুষারের পিতা চিত্র রঞ্জন দামের কোন সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে মংলার দিগরাজ কোস্টগার্ডের জেটি সংলগ্ন পশু নদীর তীর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.