ভাবীর পর এবার দেবরও এসিড সন্ত্রাসের শিকার

রতন সিং, দিনাজপুর: দিনাজপুর হাকিমপুরে দুর্বৃত্তদের এসিড নিক্ষেপে এক নারীর দগ্ধ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তার দেবরও এসিড সন্ত্রাসের শিকার হয়েছে।

তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসিডদগ্ধ নারী মোরশেদার দেবর হাকিমপুর উপজেলার দক্ষিণ মাধবপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জাকারিয়া ইসলামের (২৪) অবস্থা আশঙ্কাজনক।

জাকারিয়ার বড় ভাই মো. ইলিয়াস আলী জানান, গত মঙ্গলবার রাতে খাওয়ার পর টিউবওয়েলে হাত ধুতে যায় জাকারিয়া। এ সময় প্রাচীরের অপর প্রান্ত থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

তাকে গুরুতর অবস্থায় রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসিডে তার পা ঝলসে গেছে।

এর আগে সোমবার রাতে দুর্বৃত্তরা ইলিয়াস আলীর স্ত্রী মোরশেদার শরীরে এসিড নিক্ষেপ করে। এসময় তিনি ঘুমিয়েছিলেন। এসিডে মোরশেদার মুখ, হাত ও পা ঝলসে যায়। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোরশেদাকে এসিড মারে বলে তার পরিবারের লোকজন অভিযোগ করেছেন।

এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.