জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): মংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছে অন্তত ১০ জন।
আহতদের মংলা, রামপাল ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এ সড়কে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
রামপাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে মংলার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় এসে উল্টে যায়। এ সময় বাসের যাত্রী রেজাউল খান ঘটনাস্থলেই নিহত হয়। তিনি বাগেরহাট সদর থানার দক্ষিণ খানপুর গ্রামের চানদা খানের ছেলে।
রাস্তার পাশে রাখা নির্মাণসামগ্রী রাস্তার উপর চলে আসায় গাড়িটি ওই জায়গা অতিত্রুমকালে পাথরের উপর উঠে গিয়ে উল্টে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ।
