প্রতিনিধি, খুলনা: খুলনার আলীম জুট মিলস ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকালে আটরা শিল্পাঞ্চলের খুলনা-যশোর মহাসড়কে কফিন নিয়ে মিছিল করেছেন শ্রমিক-কর্মচারীরা।
প্রতিকী কফিন মিছিলটি শিল্পাঞ্চালের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিলের প্রধান ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। কমিটির আহবায়ক ও সিবিএ সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলিম জুট মিলস সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাবেক সিবিএ সভাপতি মো. সাইফুল ইসলাম লিঠু, আব্দুল হামিদ সরদার, আমিনুল ইসলামসহ অন্যরা বক্তৃতা করেন ।
৩০ ডিসেম্বর সকালে লাঠি মিছিল অনুষ্ঠিত হবে বলে সমাবেশে জানানো হয়।
ব্যক্তিমালিকানায় মিল হস্তান্তর বন্ধ, পাট ক্রয় করে মিলের উৎপাদন চালু, বকেয়া মজুরি-বেতন প্রদান এবং কথিত ভুয়া মালিকের কাগজপত্র বাতিল করে মিল চালুর দাবিতে আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্তমিলটির শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
