বাগেরহাট বিসিকে দুর্ধর্ষ ডাকাতি, ১৮ হাজার কেজি ডাল লুট

প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের বিসিক শিল্প নগরীর একটি ডাল মিলে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল মিলের ১৭ হাজার ৭০০ (প্রায় ৪৪২ মণ) কেজি মসুর ডাল লুট করে নিয়ে গেছে। এ ডালের বাজারমূল্য ২৫ লাখ টাকার বেশি।

শনিবার ভোররাতে একদল সশস্ত্র ডাকাত মেসার্স শক্তি ডাল মিলের গুদামের গেট ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে মিলের দুই শ্রমিককে বেঁধে রেখে ৫৫৯ বস্তা ডাল নিয়ে ট্রাকে করে নির্বিঘ্নে চলে যায়।

bagerhat lentil godown robbed
শক্তি ডাল মিলের গুদাম থেকে ৫৫৯ বস্তা ডাল লুট করে ডাকাতরা।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মিলের তিন শ্রমিক মুকুল মন্ডল (২৫), তাপস মন্ডল (৩৭) ও উত্তম কুমার পালকে (৩০) আটক করেছে।

শহীদ ভোলানাথ বসুর বড় ছেলে মেসার্স শক্তি ডাল মিলের মালিক সমাজ সেবক স্বপন কুমার বসু জানান, রাত প্রায় আড়াইটার দিকে মিলের গোডাউনের গেট ভেঙে ১২-১৪ জনের একদল দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে দুই শ্রমিককে বেঁধে রেখে ২৫ কেজির ৪১০টি ও ৫০ কেজি ওজনের ১৪৯টি মশুর ডালের বস্তা ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া ডালের বাজারমূল্য কমপক্ষে ২৫ লাখ টাকা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অপরাধীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.