হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মাদক, জুয়া, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও বিশেষ ক্ষমতা আইনে আটক রয়েছে। আটককৃতদের শুক্রবার বিকেলে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারিক হাকিম তাদের জেলা কারাগারে প্রেরণ করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে আটক করা হয়।
