প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে রোহান নামের তিন বছরের এক শিশু মারা গেছে।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামে সবার অলক্ষ্যে একটি ডোবায় পড়ে মারা যায় শিশুটি।
রোহান শাহপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে রোহান বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর টিউবওয়েলসংলগ্ন ডোবায় ভাসতে দেখা যায় রোহানকে।
পরিববারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি রোহানকে মৃত ঘোষণা করেন।
