ফুলবাড়ী সীমান্তে ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

মো. আফজাল হোসেন, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে।

শনিবার (২৭ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়নের খানপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির হিসাবে, উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।