নরসিংদীতে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৫ লাখ টাকা বকেয়া আদায়, জরিমানা ২ লাখ

নরসিংদীর শিবপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাসের বকেয়া বিল বাবদ প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নরসিংদী জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া ও ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মোট আটটি মামলা করা হয়। মামলাগুলোতে অভিযুক্তদের কাছ থেকে ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাসস