মো. গোলাম জাকারিয়া: চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) চাঁপাইনবাবগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে দুই শতাধিক সদস্য অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. মারুফ উল আলম। শুরুতে বিভিন্ন উপজেলা থেকে আসা বন্ধুদের পরিচয়পর্বের পর ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।
আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিল্পপতি মো. সামিউল হক লিটন, এসএসসি ব্যাচ ৮৬-এর জেলা সেক্রেটারি মো. করিমুল ইসলাম আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন । অ্যাডভোকেট আখতারুল আলম জেলা পরিচালনা কমিটির খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন। পরে গঠনতন্ত্রের ওপর উপস্থিত বন্ধুদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
মধ্যাহ্ন বিরতির পর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে লটারির ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
