গতকাল শুক্রবার নরসিংদীতে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারন সভায় বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটির কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত হয়।
সোসাইটির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় আহবায়ক অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির সর্বশেষ নির্বাচিত নির্বাহী কমিটির নিস্ক্রিয়তা, বিলুপ্তি ও মেয়াদোত্তীর্ণের পরিপ্রেক্ষিতে; বিশেষ পরিস্থিতিতে সোসাইটির নিয়মতান্ত্রিক কার্যকারিতা বজায় রাখতে গঠিত ‘আহ্বায়ক কমিটি’র কার্যক্রম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
গঠনতন্ত্র সংশোধন কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইদা সুলতানা খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) হস্তান্তর করেন।গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য অধ্যাপক ডা. মোর্শেদ নাসির ও অধ্যাপক ডা. খোরশেদ আলম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সদস্যদের সামনে খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) উপস্থাপন করেন। অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, সহযোগী অধ্যাপক ডা. মাসুমা খানমসহ অন্যান্য সদস্যগণ খসড়া গঠনতন্ত্রে কয়েকটি সংশোধনী প্রস্তাব করেন। সংগঠনের আহবায়ক সংশোধনী প্রস্তাবসহ খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদনের প্রস্তাব সদস্যদের সামনে উপস্থাপন করেন। সভায় উপস্থিত সকল সদস্য প্রস্তাবের পক্ষে একমত পোষণ করায় বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, অধ্যাপক ডা. আবদুস ছালাম, অধ্যাপক ডা. জালাল উদ্দিন ইকবাল, অধ্যাপক ডা. এলিজা ওমর, অধ্যাপক ডা. নিলুফার ইয়াসমিন, অধ্যাপক ডা. মুহিবুর রহমান, অধ্যাপক ডা. আফরোজা মোমেন, অধ্যাপক ডা. আন্দালিব মোস্তফা ইকবাল ইরা, অধ্যাপক ডা. শাকিল আখতার, অধ্যাপক ডা.শাহীন লিপিকা কাইয়ুম, অধ্যাপক ডা. আবুল কালাম ইউসুফ, অধ্যাপক সেলিমা সুলতানা, অধ্যাপক ডা. এসএম মাহিদ আল হাসান, সহযোগী অধ্যাপক ডা. এএফ মোহাম্মদ শফিকুল আলম, সহযোগী অধ্যাপক ডা. মাসুমা খানম, সহযোগী অধ্যাপক ডা. আজমেরী মমতাজ, সহযোগী অধ্যাপক ডা. নাফিসা রশিদ, ডা. মেজর (অব.) খোশরোজ সামাদ, সহকারী অধ্যাপক ডা. মোশফিকা মেহজাবীন, সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান পলাশসহ অন্যান্য ফার্মাকোলজিস্টবৃন্দ।
